শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৩

গলাকাটা লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মায়া নামে এক নারীর ঢাকা রাজধানীর মিরপুরে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে রূপনগর ‘ট’ ব্লকের ৩ নম্বর রোডের একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পল্লবী জোনের এসি জনাব, আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মায়ার স্বামীর নাম খোকন এবং তিনি প্রবাসী। নিহতের ছয় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
এসি জনাব, আবদুল হালিম বলেন, নিহতের গলায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।