শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৩

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেল আরোহী ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২০) ও একই গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২০)।
জানা গেছে, তারা দুজনই ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করতেন। সকালে তারা কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিলেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জনাব, শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে ওই দুজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ঝিনাইদহে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাটার ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।