শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৭

দু’গ্রুপের সংঘর্ষে আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু চোর বলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর বাংলাবাজারে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপেক্ষ ২০ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় কয়েকজন মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।
বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ওই ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
কোম্পানীগঞ্জ থানার ওসি জনাব, মো. সাদেকুর রহমান জানান, মুছাপুর বাংলাবাজারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. মেজবা উল হক ভুঁইয়াসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।