শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৭

পিটিয়ে আহত করার ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইটভাটার কাজে ফসলি জমি না দেওয়ায় রাজশাহীর বাগমারায় এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার ঘটনায় ভাটার মালিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাগমারা থানা পুলিশ গ্রেফতার করেন।
বাগমারা থানার ওসি জনাব, আমিনুল ইসলাম জানান, হামলার শিকার বৃদ্ধ সামসুদ্দিন পরামানিকের (৬২) ছেলের করা মামলায় ভাটার মালিকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ইট ভাটার মালিক তাঁর দলবল বৃদ্ধ সামসুদ্দিন পরামানিকের ফসলি জমিতে ভাটার জন্য প্লট করতে চেয়েছিলেন। ফসলি জমি হওয়ায় তা দিতে চাননি সামসুদ্দিন। এ কারণে তাঁকে তুলে ইটভাটার অফিসকক্ষে নিয়ে পেটানো হয়। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন ও মামলা করেন।