ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলায় গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক দিন ব্যপি ১ম বার্ষিকী ওয়াজ মাহফিল ও দোয়া মোনাজাত সোমবার রাতে অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা জাতীয় ইমাম সমিতি পরিচালনা কমিটির উদ্যোগে গৌরনদী থানা মাদরাসা (মসজিদ) এর খতিব কারী আবদুল আজীজ (পীর সাহেব) এর সভাপতিত্বে
মাহফিল ওয়াজ নসিহত করেন পাক ভারত উপমহাদেশের ফরায়েজি আন্দোলনের নেতা, শায়খুল ইসলাম হাজী শরীয়াতুল্লাহ (রহাঃ) এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা সাহেব পীরজাদা বাহাদুর, গোপালগঞ্জ গহরডাংগা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হজরত মাওলানা হাশমতুল্লাহ্ সাহেব, বরিশাল কসাই জামে মসজিদের খতিব ও অন্যান্য ওলামায়েক্রামগন। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মো.হারিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মুফতি আঃ হালিম সাহেব, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো.লুৎফর রহমান দ্বীপ-প্রমূখ। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা ইমাম সমিতি পরিচালনা কমিটির সাধারন সম্পাদক, গৌরনদী বন্দর সাবরেজিষ্ট্রার জামে মসজিদের ইমাম মাওলান আবঃ হাকিম।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”