ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রংপুর-দিনাজপুর মহাসড়কের আলমপুরে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১০ জন। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, পরিবহনের চালকের সহকারী আবুল কালাম ও মুসলিম মিয়া। তবে নিহত আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সৈয়দপুর থেকে ফিরে আসা একটি পরিবহন এবং রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুর গ্রামের একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।