শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৭

শিশুর মৃত্যু ট্রাক নিয়ন্ত্রণ হারানোর কারনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুড়িগ্রাম সদরে রাস্তা থেকে একটি বাড়ির ঘরের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, এ সময় আহত হয়েছে আরো তিনজন।
রোববার রাত ১০টার দিকে সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুসা মিয়া (১০) সদরের যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানী পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শিমুল গাছবোঝাই একটি ট্রাক সদরের পাঁচগাছী ইউনিয়ন থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরের ওপর উঠে যায়। সেই ঘরেই ঘুমাচ্ছিলেন মুসা নামের ওই শিশু। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটি তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।