শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭

ডাকাতদলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ডাকাতদলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছেন নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. দোলন মিয়া আজ শুক্রবার সকাল ১১টায় লোহাগড়া থানার কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দিনে ও রাতে বাগেরহাটের কচুয়া থানায় অভিযান চালিয়ে এই তিন ডাকাতকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন গজালিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে ডাকাতদলের সদস্য ফেরদৌস শেখ (৩৫), বাগেরহাট থানার খানপুর গ্রামের ইউনুস হালদারের ছেলে জিয়া হালদার (৪০) ও নড়াইলের লোহাগড়া থানার চরলংকারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজী (২৩)।