শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নওশাদ আলী(৭৮) নামে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, বৃহস্পতিবার (৫ জানুয়ারী) খবর পাবার পর সন্ধ্যায় নামোশংকরবাটি জান্নাতপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, ঘরের ছাদের বাঁশের তীরের সাথে গলায় গামছার সাথে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে, সে ওই মহল্লার মৃত ইয়াসিন আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা বৃদ্ধ নওশাদ আলী আত্মহত্যা করেছেন, তবে এর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত কোন তথ্য জানাতে পারেনি।
মরদেহ উদ্ধারকারী সদর থানার উপপরিদর্শক এসআই জালাল উদ্দীন বলেন, বৃদ্ধের পরিবার পুলিশকে জানিয়েছে যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৃদ্ধ নিজ শয়নকক্ষে ফাঁস দেয়, তিনি বার্ধক্যজনিত ও মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান উপপরিদর্শক জালাল।