ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬০ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর কমলাপুর থেকে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ওসমান গনি, মো. মিন্টু বিশ্বাস, মবিনউল্লাহ, মো. আমিনুউল্লাহ ও মো. সজীব। গতকাল মঙ্গলবার ডিবি লালবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) জনাব, মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মাদক কারবারিদের অবস্থানের সংবাদের ভিত্তিতে কমলাপুরের একটি পরিবহনের কাউন্টারে আমাদের একটি টিম অভিযান করলে, ডিবি টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।