বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৪

উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে গাইবান্ধায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপ-নির্বাচনের গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে ভোটাররা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ইসির যুগ্ম সচিব জনাব, এসএম আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৪৩ কেন্দ্রের প্রতিটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরার ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ থেকে ১৮ জনের ফোর্স। ভোটকেন্দ্র পাহারায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে।