ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সালেহা বেগম নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) ঢাকার ডেমরার ডগাইর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ বাতানপাড়া এলাকার নবী হোসেনের ছেলে।
এ বিষয়ে সোমবার বিকাল সাড়ে ৩টায় র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার জনাব, একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সোমবার ভোরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ফিরোজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।