ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুকুমার দাশ (৭২) নামের এক বৃদ্ধ যশোরে নয় তলার ছাদ থেকে লাফ দিয়ে পরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পশ্চিমপাড়া খালধার রোডের আখপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত সুকুমার খালধার রোডের আব্দুর রহমানের মালিকাধীন নয় তলার তৃতীয় তলার বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তাজুল ইসলাম বলেন, সুকুমার দাশ মানসিক রোগী ছিলেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।