শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪১

নবজাতকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নবজাতকের লাশ উদ্ধার করে নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার সকালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার রাতে গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন রংপুর-ডালিয়া সড়কের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
থানাসূত্রে জানা য়ায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় উৎসুক পথচারীরা ভিড় জমান। একটি ওষুধের কার্টন থেকে নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। ব্যান্ডেজ করার গজ কাপড় দিয়ে শিশুটির লাশ মোড়ানো ছিল।
কিশোরগঞ্জ থানার ওসি জনাব, এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।