মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৭

একজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মেয়ের জামাই আব্দুর রহমান জানান, তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে। বর্তমানে কাজলা বউবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ভ্যানে করে ফল বিক্রি করতেন তিনি। রাতে কাজ শেষ করে ভ্যান নিয়ে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছি।
যাত্রাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, রাতে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের ফলের আড়তের সামনে ভ্যান চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।