শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৭

শুরু ভোট গ্রহণ রংপুর সিটি নির্বাচনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সকাল সাড়ে ৮টায় আজ মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনার। আজ সকালে ২২৯ কেন্দ্রে নেওয়া হয়েছে ইভিএম মেশিন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য আসছেন। এখন পর্যন্ত ৫ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শতাধিক গাড়ি। আর রংপুর সিটি করপোরেশনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য কাজ করছেন। ঝুঁকিপূর্ণ ৮৬ ভোটকেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।