শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৩

আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত বরিশাল গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলায় আনসার ভিডিপির সমাবেশ ২০২২ উদযাপন। র‍্যালি, কেককাটা, সমাবেশ ও ২০০ আনসার ভিডিপির মধ্যে মগ, ছাতা ও বাই সাইকেল বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানে সোমবার ২৬ ডিসেম্বর সকালে গৌরনদী উপজেলা চত্বরে আনন্দ র‍্যালি প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে সমাবেশ ও ২০০ আনসার সদস্যদের কে পুরস্কার বিতরণ করা হয়। যথাক্রমে ৩ জনকে বাইসাইকেল, ১০ জনকে ছাতা বাকী সবাইকে মগ বিতারণ করা হয়। উক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ প্রধান জনাব আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এসময় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল ও গৌরনদী উপজেলা উর্ধতন কর্মকর্তারা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”