শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৩

ছয়জন গ্রেফতার স্বর্ণচোর চক্রের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বর্ণচোর চক্রের ছয় সদস্যকে বাগেরহাটের শরণখোলা থেকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণসহ নগদ প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার সকালে মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শরণখোলা উপজেলার আ. মালেক (৪০), শহিদুল হাওলাদার (৫০), বাবুল হাওলাদার (৫০), ছোট বাবুল (৪৫), মোতালেব হাওলাদার (৪৫) এবং স্বর্ণ ব্যবসায়ী বাবুল কুলু (৪৩)।
এ ব্যাপারে শরণখোলা থানার ওসি জনাব, মো. ইকরাম হোসেন জানান, আসামিদের শরণখোলা থেকে গ্রেফতার করা হলেও মামলা যেহেতু ঈশ্বরদী থানায়, তাই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাদের সেখানে নিয়ে গেছেন।