ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনের আসনে থাকা এক কিশোর আরোহী আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের নারায়ণহাট ইউনিয়নের ভাঙ্গা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোহাম্মদ ওসমান (২০)। আহত কিশোরের নাম মুহাম্মদ সাকিব (১৭)। দুজনেই ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের কৈইয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হেলাল উদ্দিন ফারুকী বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-সহকারী পালিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।