মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৭

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফসলের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশালের উজিরপুরে শেফালী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে তাঁর ছেলের খেতে এ দুর্ঘটনা ঘটে। ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় ওই জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়েছিল। শেফালী বেগম ওই গ্রামের প্রয়াত ফজলুল হক ব্যাপারীর স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ফজলুল হক ব্যাপারীর ছেলে মিন্টু ব্যাপারীর খেতে ইঁদুরের উৎপাত বাড়ায় ফসল রক্ষায় তিনি গতকাল রোববার খেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। জমির চারদিকে বৈদ্যুতিক তার দিয়ে বেষ্টনী করে তাতে গতকাল রাতে বিদ্যুৎ সংযোগ দেন। আজ বেলা ১১টায় খেতে যান মিন্টু ব্যাপারীর মা শেফালী বেগম। তারে বিদ্যুৎ-সংযোগ রয়েছে বুঝতে না পারায় তা স্পর্শ করতেই শেফালী বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, কামরুল হাসান বলেন, ইঁদুর মারতে ধানখেতে দেওয়া বৈদ্যুতিক তারের বেষ্টনীতে জড়িয়ে শেফালী বেগমের মৃত্যু হয়েছে বলে শুনেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।