ডেইলি ক্রাইম বার্তা : জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের ন্যায় শনিবার ২৪ ডিসেম্বর বরিশালের গৌরনদী উপজেলার নিকটবর্তী বার্থী ইউনিয়নের দক্ষিণ বাউরগাতি, বাটাজোড় ইউনিয়নের বাসুদেব পাড়া ও নলচিড়া ইউনিয়নের গরঙ্গলে খাস জমি উদ্ধার পরবর্তী আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার জন্য মাটি ভরাট ও ঘর তৈরির উপযোগী কার্যক্রম পরিদর্শন করেন গৌরনদী উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জনাব, মো:লুৎফুর রহমান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), অহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপ সহকারী প্রকৌশলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”