মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৭

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘন কুয়াশায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের জিনিসও দেখা যাচ্ছিল না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইলের একটি ট্রেন জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হন।
জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী বলেন, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ জনাব, ফজলুল রহমান জানান, সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ
লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।