শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৩

নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটস অ্যাপ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হোয়াটস অ্যাপ মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফরম চলতি বছর ফোন কলের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য দারুণ সব ফিচার এনেছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের শুরুতেই পিকচার-ইন-পিকচার নামের আরেকটি ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয় অ্যাপটি।
এ ফিচারের সুবিধায় কোনো ভিডিও কলে থেকে একই ডিভাইসে অন্যান্য কাজ করতে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি এক বিবৃতিতে মেটা জানায়, ২০২৩ সালে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনতে যাচ্ছে হোয়াটস অ্যাপ।
পিকচার-ইন-পিকচার ধরনের এ প্রযুক্তিগত আপডেটের কারণে ব্যবহারকারী যে ডিভাইসে ভিডিও কলে থাকবেন, সেই ডিভাইসে অন্যান্য কাজও করতে পারবেন। বর্তমানে এটি বেটা অর্থাৎ পরীক্ষামূলক ব্যবহারে আছে।