শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৩

চোরাই মোবাইল বিক্রির হোতাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের মূলহোতা রাজন আলীসহ পাঁচ সক্রিয় সদস্য এবং চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এসব তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বুধবার (২১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া, সিংড়া বাসস্ট্যান্ড এবং বামিহাল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযান পরিচালনা করেন কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. ফরহাদ হোসেন এবং কম্পানি উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার জনাব, মো. রফিকুল ইসলাম।