শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৩

কাজী গ্রেফতার বিয়েবাড়ি থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কন্যাশিশুর বিয়ে পড়ানোর অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জে কাজী ও একই ঘটনায় কনের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের সুখদেবপুর গ্রামের কাজী সাকিব আহমেদ (২৬) ও বরুংকা গ্রামের কনের বাবা রাসেল চৌধুরী (৪৩)। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি জনাব, মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় করা মামলায় কাজী ও কনের বাবাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।