শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৩

গাঁজাসহ মাদক কারবারি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০ কেজি গাঁজাসহ চাঁদপুর শহরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী এলাকা থেকে মাদকের এই চালান আটক করে সদর মডেল থানার উপপরিদর্শক শাহরিন হোসেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শাহরিন হোসেন একদল পুলিশ নিয়ে বিষ্ণুদী এলাকার একটি চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। এসময় গাঁজার চালান নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল মাদক কারবারি দেলোয়ার হোসেন (৪০)।
এসময় দুটি প্যাকেটে ভরা ২০ কেজি গাঁজা তার কাছ থেকে জব্দ করা হয় এবং গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন স্বীকার করেছে, এর আগেও একাধিকবার কুমিল্লা থেকে সড়কপথে মাদকের চালান নিয়ে মুন্সীগঞ্জ পৌঁছে দিয়েছে। এদিকে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।