ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে স্কাউটের সাবেক সিনিয়র রোভার দ্বীনি আর্জুম (২৭) মারা গেছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।