শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৫

অর্থ আত্মসাৎ করে প্রতারণায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে প্রতারণা করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩-এর একটি দল। রবিবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলেন মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) ও ইমতিয়াজ হাসান (২৪)।
র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন তাঁরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি এবং ছয়টি চাকরির আবেদনপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।