ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। “থাকবো ভালো-রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিল সকালে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃওির চেক প্রধান ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী অভিবাসীদের সম্মাননা প্রধান এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব, মো: জাহাঙ্গীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন অন্যান্য লোকজন।