শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৫

আগুনে বসতঘর পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে আধাপাকা একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে, আর এই অগ্নিকাণ্ডের ঘটনা ভোলার চরফ্যাশন উপজেলায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের শিকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।