ডেইলি ক্রাইম বার্তা : বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় গৌরনদী পৌর এলাকার গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কিশোর কিশোরী ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে, গৌরনদী পৌর কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ফারজানা ইয়াসমিন, সংগীত শিক্ষক সিনথিয়া ঘরামি সহ অন্যান্যরা। গৌরনদী উপজেলায় মোট ৮টি কিশোর কিশোরী ক্লাবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”