শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৮

অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এই মরদেহ উদ্ধার হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে। গতকাল সোমবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাই, হাসপাতালের বাগান গেটের বাইরের ফুটপাতে এক নারীর মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এসআই আরো জানান, তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় মারা গেছেন ওই নারী। সিআইডি ক্রাইমসিন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্তে কাজ করছে।