শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৮

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তিন জন নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিন জন হলেন- পিকআপের চালক ওলিউল্লাহ (২২), চালকের সহকারী আজিজুর রহমান নিশাণ (২৪) ও পিকআপযাত্রী মোত্তাসিম বিল্লাহ (২৫)। নিহত ওলিউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে, নিহত আজিজুর রহমান একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে ও নিহত মোত্তাসিম ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরো বলেন, নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।