শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

স্ত্রীর আত্মহত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে সেবা বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ সেবা ওই গ্রামের রুস্তম পালোয়ানের দ্বিতীয় স্ত্রী।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর বনিবনা হচ্ছিল না।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।