শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই সন্তান ও মায়ের মরদেহ রাজধানীর একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলো মা হাসিনা বেগম (২৫) এবং তাঁর দুই সন্তান সাদিয়া (৩) ও সিয়াম (৭ মাস)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারীবাগের গোদিঘর এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ওসি জনাব, সাইদুল হক ভূঁইয়া বলেন, তিনটি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে।
তবে ঘটনার সঠিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে।