শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন, আর এই ঘটনা পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া-পাকশী মহাসড়কে নওদাপাড়া নামক স্থানে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল হোসেন আটঘরিয়া উপজেলার পৌর এলাকার উত্তরচক মহল্লার মো. আবুল কাসেমের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করে বলেন, পাকশী হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালক ও হেলপার পলাতক আছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।