মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৩

সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের বিরামপুরে নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (৩৮) দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে এবং সেলিনা বেগম (২৮) একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, সুমন কুমার মহন্ত আরও বলেন, সকালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবারের আপত্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।