শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৫

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের লক্ষে গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা।

ডেইলি ক্রাইম বার্তা : আন্তর্জাতিক মানবাধিকার দিবস আগামী ১০ ডিসেম্বর ২০২২ উদযাপনের লক্ষে সোমবার রাতে বরিশালের গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার ইউনিটি বরিশাল জেলার গৌরনদী উপজেলা শাখার আয়োজনে গৌরনদী উপজেলা সভাপতি আব্দুস ছালেক মামুন’র সভাপতিত্বে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বিভিন্ন মতামত পেশ করেন জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি সুদাম চন্দ্র পাল, সহ-সভাপতি বিপুল ঘোষ, জাতীয় মানবাধিকার ইউনিটি বরিশাল জেলা শাখার নির্বাহী সদস্য পঙ্কজ কুন্ড, গৌরনদী উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মুরাদ মিয়া সহ অন্যান্যরা।
“এ, এস, মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”