শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৬

ট্রেনে কাটা পড়ে সেলুন কর্মচারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলন্ত ট্রেনে কাটা পড়ে খুলনায় রুবেল হোসেন (৩৫) নামের এক সেলুন কর্মচারীর মৃত্যু হয়েছে। রুবেল নগরীর খালিশপুর হাউজিং এলাকার আকবর আলীর ছেলে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর দৌলতপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোল্লা খবির আহমেদ বলেন, মৃতদেহটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে দেওয়া হবে।