শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৮

স্বামীর মৃত্যুদণ্ড স্ত্রী হত্যার দায়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে কোবাদ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
কোবাদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক জনাব, রবিউল ইসলাম এই আদেশ দেন।