শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৮

নবজাতক চুরির ঘটনায় চারজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একদিন বয়সী এক নবজাতককে মানিকগঞ্জের সাটুরিয়ায় চুরি হওয়ার পরে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার জান্না এলাকার শিরিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নবজাতকের মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আল মামুন, ইনাম আলী, শিরিন আক্তার ও ময়না বেগম।
সাটুরিয়া থানার ওসি জনাব, সুকুমার বিশ্বাস বলেন, শনিবার সন্ধ্যার দিকে এক নারী অসুস্থ অবস্থায় থানায় আসেন। তিনি অভিযোগ করেন তার একদিনের সন্তান রিয়া ক্লিনিক থেকে চুরি হয়েছে। পরে ওই রাতেই তথ্য প্রযুক্তির মাধ্যমে নবজাতককে উদ্ধার করি সাটুরিয়ার জান্না এলাকার শিরিনের বাড়ি থেকে। এ ঘটনায় জড়িত ৬ আসামির মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে নবজাতকের মা শিউলি আক্তার চাঁদনী বাদী হয়ে একটি শিশু চুরি মামলা করেছেন।