শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

আগুন লাগার ঘটনা ঘটেছে একটি প্রতিষ্ঠানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে, আর এই ঘটনা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায়।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টায় সদর উপজেলার ভবানীপুরে এ প্রতিষ্ঠানে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জনাব, মো. আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে গিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি।