শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

শিশু ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্ত আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. কামাল হোসেনের (৫৫) বিরুদ্ধে খাবারের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, আর এই ঘটনা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, শাহ্ জাহান। এ ঘটনায় অভিযুক্ত কামালকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, শাহ জাহান জানান, শিশু ধর্ষণ চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে।