শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

চুরির ঘটনায় গ্রেপ্তার পাঁচজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি গুদাম থেকে ২৫ লাখ টাকা মূল্যের সিগারেট চুরির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হয়েছে, আর এই ঘটনা চাঁদপুরের মতলব পৌরসভা এলাকায়।
চাঁদপুরের পুলিশ সুপার জনাব, মিলন মাহমুদ জানিয়েছেন, পুলিশের একাধিক দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে সিগারেট উদ্ধার করতে সক্ষম হব।
এর আগে গত ২০ নভেম্বর রাতের কোনো এক সময় মতলব পৌরসভার টিএন্ডটি এলাকার নিজস্ব গুদাম থেকে চোরের দল কৌশলে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সিগারেট নিয়ে চম্পট দেয়।
এই মামলার আসামিরা হলেন, মেহেদী হাসান ইমন, ইমনের ছোট ভাই রিমন, লিটন, জলিল ও সুমনসহ অজ্ঞাত আর ৫/৬ জন। বুধবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার জনাব, মিলন মাহমুদ আরও জানান, চুরি যাওয়া সিগারেট উদ্ধারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।