শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১০

স্কুল শিক্ষকের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নাটোরের বড়াইগ্রামে মাওলানা সোহরাব হোসেন হেলালী (৫২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার রাত আটটার দিকে বড়াইগ্রাম ও চাটমোহর উপজেলার সীমান্তবর্তী সন্ধবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন বড়াইগ্রামের নগর ইউনিয়নের পারকোল গ্রামের বাসিন্দা ও উপজেলার কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।
তিনি অটোভ্যানে করে রাস্তায় যাচ্ছিলেন এবং স্থানীয়ভাবে তৈরি একটি বেপরোয়া গতির বড় ভটভটিকে সাইড দিতে গিয়ে অটোভ্যানটি রাস্তার পাশের খড়ের গাদায় উঠে যায়।
এ সময় ভ্যান থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে গিয়ে তিনি ভটভটির চাকায় পিষ্ট হন। পরে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।