বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৪৩

দোকানের মালামাল অগ্নিকাণ্ডে পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি খাবার হোটেলসহ ১২টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এই ঘটনা রংপুর নগরীতে। এতে খাবার হোটেলসহ প্রায় ১২টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে মহানগরীর মডার্ন মোড়ে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ২ টি হোটেল, কনফেকশনারী-মুদি দোকান, মাইক ও টেলিকমের দোকান রয়েছে।