মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৮

সোনার দাম বাড়ল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম বাড়ানো হয়েছে দেশের বাজারে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৮৪ হাজার ২১৪ টাকা হয়েছে। আজ শুক্রবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে।