শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:০৫

শিং মাছ পাচারের সময় জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া প্রায় ২৮০ কেজি মাছ নিলামে বিক্রি করা হয়েছে।
অভিযানের সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, অংগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।