শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৬

সোনাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে দুজনকে গ্রেফতার করেছেন বিজিবির সদস্যরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে যশোর থেকে বেনাপোলগামী একটি পিকআপ থেকে স্বর্ণসহ তাঁদের আটক করা হয়। আটককৃতরা ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবি জানিয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) এবং চাঁদপুরের মতলব থানার উত্তর ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জনাব, শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং উদ্ধার স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।