সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১০

ইয়াবা পাচারের কারণে মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় ১৩ লাখ ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে কক্সবাজারে এক রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাওয়ার হাউস দক্ষিণ হাজিপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে আবুল কালাম (৩৭), খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পঞ্চরামপাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭) ও কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ১৩-এর ব্লক-এইস-১৬ এর মো. বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪)।